1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে টেটাযুদ্ধে ৪ জন টেঁটাবিদ্ধসহ আহত ৯, ভোটারদের মধ্যে আতঙ্ক টঙ্গীবাড়ীর ৭৫ টি কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বাসের ধাক্কায় মালবাহী ট্রাক উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীবাড়ী থানা পুলিশের বিশেষ মহড়া  ১৭ বছর পর নির্বাচন এসেছে এটি একটি মাইলফক টঙ্গিবাড়ীর পাচঁগাও ইউনিয়নের চাঠাতী পাড়ায় ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে আব্দুস সালাম আজাদ মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোর গ্যাং বাড়ি হতে আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ বন্ধুর সালামের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোলনের নির্বাচনী গণসংযোগ টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের সাথে ওসি’র আলোচনা সভা 

টঙ্গীবাড়িতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ি প্রতিনিধি-মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হিরোইনসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—টঙ্গীবাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিনা বেগম ও তার মেয়ে সুইটি বেগম।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আনুমানিক তিন লক্ষ টাকা মূল্যের ৬০ গ্রাম হিরোইন এবং মাদক বিক্রির নগদ ৫,৬৬০ টাকা উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপস্ অফিসার জানান, গ্রেফতারকৃতরা ওই এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত।

অভিযানের পর উদ্ধারকৃত মাদক ও আটক মা-মেয়েকে আইনি প্রক্রিয়ার জন্য টঙ্গীবাড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছে সেনাবাহিনী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট