1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলজার হোসেনকে সংবর্ধনা দিলো টঙ্গীবাড়ী প্রেসক্লাব টঙ্গীবাড়ীতে সৌদি আরবের পাঠানো ৩৩ কার্টুন খেজুর পেলো ৩১টি মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  হাসাইল ঘাট পরিদর্শনে ইউএনও সুরাইয়া মমতাজ গজারিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ

বালিগাঁওয়ে মাদকসহ দুই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও এলাকায় মাদকসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

আটককৃতরা হলেন উপজেলার বয়সাউল্লা গ্রামের মৃত ফয়জল শেখ এর ছেলে ওয়াসিম(৪৪) ও লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের শুনিল শেন এর ছেলে পিন্টু(২৫)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বালিগাঁও এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় দুই ব্যক্তিকে আটক করে জনতা। তাদের দেহ তল্লাশি করে মাদক উদ্ধার করা হয়। পরে খবর দিলে টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়াজেদ ওয়াসীফ।তিনি বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় এলাকাবাসী জনতার তাৎক্ষণিক ভূমিকার প্রশংসা করেন এবং মাদক বিরোধী কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট