1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন গজারিয়ায় ওয়াকফকৃত সামাজিক কবরস্থান উদ্বোধন, দোয়া ও সহযোগিতা কামনা গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে ভাইস চেয়ারম্যান পদে দৌলতুউজামান কিরন সরদার দোয়া ও সমর্থন প্রার্থী

টঙ্গীবাড়ীতে গণভোট ও বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

টঙ্গীবাড়ীতে গণভোট ও বিশেষ কম্বিং অপারেশন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৯জানুয়ারী) বেলা ১১ টায় টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা।

 

বক্তারা বলেন, গণভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ কার্যক্রম দমনে বিশেষ কম্বিং অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে মৎস্যজীবী ও জেলেদের উদ্দেশ্যে নদী ও জলাশয়ে কোনো ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হতে এবং সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।

 

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো.জয়নাল খালাসী, টঙ্গীবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপন সরদার, ইউপি সদস্য বাবু হাওলাদার, সিদ্দিক বেপারি, কায়ুম শেখ সহ জেলে,আড়তদার,ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট