1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন গজারিয়ায় ওয়াকফকৃত সামাজিক কবরস্থান উদ্বোধন, দোয়া ও সহযোগিতা কামনা গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে ভাইস চেয়ারম্যান পদে দৌলতুউজামান কিরন সরদার দোয়া ও সমর্থন প্রার্থী

মুন্সীগঞ্জে ভাড়াটিয়া বাসায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন আমেনা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মরিয়ম (১০)।

 

সোমবার (১৯ জানুয়ারী) সকালে দক্ষিণ রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে। আমেনা বেগমের স্বামীর নাম মিজান মিয়া। সে পেশায় দিনমজুর। তারা ওই গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়ির ভাড়াটিয়া। ঘটনার পর হতে নিহতের স্বামী পলাতক রয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান ৪ মাস আগে আমেনা বেগম ও তাঁর পরিবার ওই এলাকায় বাসা ভাড়া নেন। সোমবার সকালে ওই বাড়িতে কারো সারাশব্দ না পেয়ে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান।

 

 

খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সাংবাদিকদের জানান, নিহত আমেনা বেগমের স্বামী পেশায় একজন দিনমজুর। ঘটনার পর থেকে সে পলাতক। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ পরবর্তী কার্যক্রম করা হচ্ছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট