1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন গজারিয়ায় ওয়াকফকৃত সামাজিক কবরস্থান উদ্বোধন, দোয়া ও সহযোগিতা কামনা গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে ভাইস চেয়ারম্যান পদে দৌলতুউজামান কিরন সরদার দোয়া ও সমর্থন প্রার্থী

টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি:বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ভাঙ্গনিয়া গ্রামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হাসানুজ্জামান শান্ত মাদবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো, ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মো. জামাল, সাধারণ সম্পাদক হাজী হুমায়ন কবির, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ঢালী। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল মাদবর চঞ্চল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট