1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

চুরি বন্ধ করা গেলে দেশেই উন্নয়নের জোয়ার বইবে: কেএম বিল্লাল হোসাইন

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

চুরি বন্ধ করা গেলে দেশেই উ

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দেশে উন্নয়নের জন্য যে বাজেট বরাদ্দ হয়, অতীতে তার একটি বড় অংশ চুরি হয়ে গেছে। এই চুরি বন্ধ করা গেলে বাংলাদেশেই উন্নয়নের জোয়ার বইবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুন্সীগঞ্জ–২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল হোসাইন।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের বাঘিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কেএম বিল্লাল হোসাইন বলেন, অতীতে যারা সংসদ সদস্য ছিলেন, তারা দায়িত্ব নেওয়ার আগে সীমিত সম্পদের মালিক ছিলেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর অনেকেই শত শত কোটি টাকার মালিক বনে যান। এই অর্থ কোথা থেকে এলো, সে বিষয়ে কখনোই কার্যকর জবাবদিহি নিশ্চিত করা হয়নি।

 

তিনি আরও বলেন, দেশে যে পরিমাণ উন্নয়নকাজ হয়, তার প্রায় ৭০ শতাংশ অর্থ দুর্নীতি ও চুরির মাধ্যমে আত্মসাৎ হয়ে যায়। এই চুরি বন্ধ করা গেলে দেশের বিদ্যমান সম্পদ দিয়েই বহুগুণ উন্নয়ন সম্ভব।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ করা হবে দাবি করে তিনি বলেন, দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ নেই। সুতরাং এই ধারার রাজনীতি দিয়েই চুরি ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়া সম্ভব। আমরা শতভাগ কাজ করব এবং চুরির রাজনীতি বন্ধ করব।

 

গণসংযোগে ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম বাদল, উপজেলা সভাপতি আঃ হাকিম ঢালী, সেক্রেটারি ডাক্তার ওবায়দুল্লাহ সরদার, সহ সভাপতি দেলোয়ার হোসেন শিকদার, আক্তার হোসেন শেখ সহ দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট