1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

পাচগাও শান্তি সংঘ যুব সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী  প্রতিনিধি: পাচগাও ইউনিয়ন পরিষদের প্রয়াত সাবেক চেয়ারম্যান এইচ এম সুমন হাওলাদার এর স্বরনে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন পাচগাও শান্তি সংঘ যুব সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পাচগাও বালুর মাঠে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় বিভিন্ন বয়সী নারী পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, রক্তচাপ, দন্ত,গাইনি, মেডিসিনসহ নানা রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট