
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী কে. এম. বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আমতলী মাদরাসা বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
মুন্সীগঞ্জ–২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী রফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আল আমিন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনতাসীর আহমদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেন লসকরি।
এছাড়াও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মনসুর আহমেদ মুসা, টঙ্গীবাড়ী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ডা. ওবায়দুল্লাহ সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি আ. হাকিম ঢালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম খানসহ দলীয় নেতাকর্মীরা।
জনসভায় বক্তারা হাতপাখা প্রতীকের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।