1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

টঙ্গীবাড়ীতে ধানের শীষের বিশাল জনসভা, নির্বাচনী মাঠে সরব বিএনপি

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

পাঁচগাও ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় দশত্তর বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

 

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

 

পাঁচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাইয়ুম ফকিরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন মোল্লা, আক্তার হোসেন লাকরিয়া, মনিরুজ্জামান মনির, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. শহীদ মজুমদার, সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখ, যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের কাজল হালদার, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন।

 

এছাড়া উপস্থিত ছিলেন পাঁচগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ হোসেন সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার রাঢ়ী ও সাধারণ সম্পাদক ইকবাল শেখ, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা সুমি, বিএনপি নেতা নান্নু হালদার সহ পাঁচগাও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

জনসভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। তারা আরো বলেন জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট