1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জ-৩ আসনে ‘কোদাল’ মার্কার পক্ষে সাংবাদিক শেখ মো. শিমুলের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ আসন (মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া) এলাকায় গণসংযোগ শুরু করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল।

 

শনিবার (২৪ শে জানুয়ারি) সকাল থেকে তিনি সদর উপজেলার মুন্সীরহাট বাজার, নয়াকান্দি ও খালিস্ট এলাকায় ‘কোদাল’ প্রতীক নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি গণসংযোগ করেন।

 

এ সময় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

 

গণসংযোগকালে সাংবাদিক শেখ মো. শিমুল ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ-৩ আসনের মানুষ অবহেলিত। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

 

তিনি আরও বলেন, “আমি কোনো ক্ষমতার রাজনীতি করি না। গরীব, শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণ যদি পাশে থাকে, তবে সংসদে গিয়ে এই এলাকার মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করব।”

 

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ভোটাররা জানান, সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীর সরাসরি যোগাযোগ এবং সহজ-সরল আচরণ তাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

 

এ সময় শেখ মো. শিমুল ‘কোদাল’ মার্কায় ভোট দিয়ে গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট