1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

লৌহজংয়ে শাপলা কলি প্রতীকে মাজেদুল ইসলামের গণসংযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ  প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লৌহজংয়ে মুন্সীগঞ্জ ২ আসনের ১০ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী মোঃ মাজেদুল ইসলাম ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। শনিবার বিকেল ৪ টায় উপজেলার কলমা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

 

গণসংযোগকালে মাজেদুল ইসলাম বলেন, “আমি নির্বাচিত হলে লৌহজং ও টঙ্গীবাড়ীর উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবো।” তিনি এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন।

 

গণসংযোগে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান, লৌহজং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস লৌহজং উপজেলার আমির মাওলানা আমিনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) লৌহজং সমন্বয়ক মাওলানা হাবিবুল্লাহ আতাহারী, মুন্সীগঞ্জ জেলা যুবশক্তির আহবায়ক আজিম সরদার বিপ্লব সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট