1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে সিন্ডিকেট করতে দেওয়া হবে না-মাজেদুল

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী  প্রতিনিধি: মুন্সীগঞ্জ ২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে ১১ দলীয় জোট এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মাজেদুল ইসলাম বলেছেন, ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে কোনো ধরনের সিন্ডিকেট করতে দেওয়া হবে না। কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সে লক্ষ্যে আমরা কাজ করবো।

তিনি বলেন, মুন্সীগঞ্জ কৃষি প্রধান এলাকা। দীর্ঘদিন ধরে মধ্যস্বত্বভোগী ও অসাধু সিন্ডিকেট চক্র কৃষকদের ঘাম ঝরানো ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত করছে। এই অবস্থা থেকে কৃষকদের মুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।

 

সোমবার (২৬ জানুয়ারী) টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া, যশলং ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাধারণ কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

 

মাজেদুল ইসলাম আরও বলেন, সার, বীজ ও কৃষি উপকরণের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য সহজ শর্তে কৃষিঋণ ও আধুনিক কৃষি সুবিধা নিশ্চিত করা হবে।

গণসংযোগকালে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ১১ দলীয় জোট এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট