
টঙ্গীবাড়ী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আউটশাহী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এর আয়োজনে সোমবার (২৬ জানুয়ারী) বিকেল ৩ টায় বলই মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক।
আউটশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিকদার এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোঃ হান্নান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পাপিয়া ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন মোল্লা, আকতার হোসেন লাকুরিয়া,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকু সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।