1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

কামারখাড়ায় কৃষকদলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কৃষকদলের আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল বালুর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব শহীদ মজুমদার, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদার, সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ হাওলাদার।

 

কামারখাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আল আমিন মালের সভাপতিত্বে ও দিঘিরপাড় ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. মোস্তফা গাজীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মজিবুর রহমান সরদার, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, কৃষকদল নেতা মো. মিজান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, যুগ্ম আহবায়ক মো. শহীদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট