1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

ইসলাম না থাকার কারণেই জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি: কেএম বিল্লাল হোসাইন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ইসলাম না থাকার কারণেই জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি: কেএম বিল্লাল হোসাইন

 

 

মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ–২ আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী কেএম বিল্লাল হোসাইন বলেছেন, ইসলামি মূল্যবোধ থেকে বিচ্যুত থাকার কারণেই জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি।

 

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা বাজারে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

 

প্রচারণাকালে কেএম বিল্লাল হোসাইন বলেন, সাধারণ মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আনার লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নিয়েছে। মানুষের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে এবং এতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

 

তিনি বলেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সহিংসতা ও প্রতিহিংসার চর্চা চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ধারা বন্ধ করতে চায়। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। সরকার থেকে যত বরাদ্দই আসুক, একটি টাকাও যেন দুর্নীতিতে না যায়, সে বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

 

লৌহজং ও টঙ্গীবাড়ি এলাকার দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, নদীমাতৃক এই সম্ভাবনাময় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি। পাশাপাশি টঙ্গীবাড়ি ও বেতকা মোল্লাবাজারের গুরুত্বপূর্ণ সেতুগুলোতে সৃষ্ট যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

 

এর আগে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ৩৮ বছরের পরীক্ষিত সংগঠন। এ সংগঠনের বিরুদ্ধে কখনো দুর্নীতি বা বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠেনি।

 

শেষে তিনি বলেন, জনগণ এখন উপলব্ধি করছে যে ইসলামি মূল্যবোধ ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। যারা ক্ষমতায় এসেছে, তারা ইসলামি মূল্যবোধে বিশ্বাস না করায় জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। তাই জনগণ সংসদে ইসলামকে দেখতে চায়।

 

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন লৌহজং উপজেলা সাধারণ সম্পাদক মো. আল আমিন, লৌহজং উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মনসুর আহমাদ মুসাসহ কলমা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট