1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

ক্ষমতায় গেলে বেকার সমস্যা দূর করতে কাজ করবো — হাত পাখার কেএম বিল্লাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাত পাখা প্রতিকের মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল। তিনি বলেন, “দেশের তরুণ সমাজকে কর্মমুখী না করতে পারলে উন্নয়ন টেকসই হবে না। ক্ষমতায় গেলে বেকার সমস্যা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

 

তিনি আরও বলেন, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে। শিল্প ও কৃষিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

বৃহস্পতিবার (২৯জানুয়ারী) দুপুর ১২ টায় টঙ্গীবাড়ী বাজারে নির্বাচনী গণসংযোগে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

 

এ সময় কেএম বিল্লাল সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তার বক্তব্যে সমর্থন জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট