1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

টঙ্গীবাড়ীতে কেএম বিল্লাল হোসাইনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ–২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেএম বিল্লাল হোসাইন টঙ্গীবাড়ীতে একটি নির্বাচনী উঠান বৈঠক করেছেন।

 

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলার বাঘিয়া বাজার এলাকায় প্রার্থীর নিজ বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

উঠান বৈঠকে কেএম বিল্লাল হোসাইন বলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তিনি দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্য মুক্ত সমাজ গঠনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের জন্য উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম, টঙ্গীবাড়ি উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. ওবায়দুল্লাহ সরদারসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

বৈঠক শেষে প্রার্থী ও নেতৃবৃন্দ এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট