1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

টঙ্গীবাড়ীতে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আজাদের উঠান বৈঠক 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আজাদের উঠান বৈঠক

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের মান্দ্রা গ্রামে মুন্সীগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা কামাল সেলিম হুজুর এর বাড়ির উঠানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক।

উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফারুক খান, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও পাঁচগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলি আহমদ শেখ, উপজেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান মো: মনিরুজ্জামান,বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লেলিন,হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন শেখ, পাচঁগাও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জহিরুল ইসলাম, পাচঁগাও ইউনিয়ন যুবদলের সভাপতি আকতার হোসেন স্বপন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ইকবাল শেখ সহ পাচঁগাও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ বৈঠকে এলাকার নানা সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও আগামীর রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরা হয়।

উঠান বৈঠকে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই। তারা এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিষয়ে বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেন এবং সাধারণ মানুষের মতামত শোনেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট