টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের লিটুখান বাজারে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত লিটুখান বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাশেম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ খান।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন দিঘিরপাড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইমদাদুল হক আরেফী। বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন কামারখাড়া শিকদার বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি হাসিবুর রহমান। এছাড়াও বিভিন্ন ওলামায়ে কেরাম কোরআন ও সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, কৃষকদল নেতা মিজান খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন লিখন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. তৌহিদ খান, ওয়ার্ড বিএনপি নেতা গিয়াসউদ্দিন খলিফা, দিঘিরপাড় ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল খানসহ বাজারের ব্যবসায়ী রাজ্জাক সরদার, রিপন হালদার, আব্বাস খালাসী ও সালাম মৃধা।
মাহফিলে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।