1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মুন্সীগঞ্জে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুর ১২ টা ৩০ মিনিটে আনন্দ কমিউনিটি সেন্টারে এ পুরষ্কার বিতরন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মুন্সিগঞ্জ জেলার সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মুন্সীগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি অভিজিৎ দাস ববি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক টিটু চৌধুরী। মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের কম্পিউটার অপারেটর শ্রীমতি শুভ্রা রানী দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি প্রকল্প পরিচালক জনাব সাদিকা সুলতানা।

আলোচনা শেষে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর এবং শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের এই ধরনের স্বীকৃতি আরও উৎসাহিত করবে বলে তারা মন্তব্য করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট