1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

রনি শেখ টঙ্গীবাড়ী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ ২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ এর পক্ষে টঙ্গীবাড়ীতে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির ১,২,৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এর আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে সোনারং হাইস্কুল মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলি আজগর রিপন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারন সম্পাদক মোজাফফর হোসেন মন্টু।

 

সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবুল হোসেন শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মল্লিক এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি ভিপি আব্দুল হাই, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কেএম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন লাকুরিয়া, জহিরুল ইসলাম মুরাদ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের যুগ্ম মহাসচিব সোলেমান মাদবর, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহবুব আলম রন্টি, প্রচার সম্পাদক আব্দুর রহিম বেপারী, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক মোঃ কামাল শেখ, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক শাহজাহান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি নুরে আলম সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব জান্নাতুল বাকিয়া, বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক আহবায়ক তানভীর মল্লিক সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট