1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল টঙ্গীবাড়ীতে বিএনপির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত 

ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বালিগাঁও বাজারের পেট্রোল পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বালিগাঁও ব্রিজে গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।

 

উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তানজিল শেখ অনিক ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সেন্টুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মহন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রাজিব শেখ ও শহীদুল ইসলাম।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা রাকিবুল হাসান রয়েল, মো. রনি মুন্সী, মো. রুবেল খান, স্বেচ্ছাসেবকদল নেতা রাজন মুন্সী, উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি নুর হোসেন সরদার, সহ-সভাপতি ফজলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মিছিল চলাকালে নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট