
বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল
মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বালিগাঁও বাজারের পেট্রোল পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বালিগাঁও ব্রিজে গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তানজিল শেখ অনিক ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সেন্টুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মহন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রাজিব শেখ ও শহীদুল ইসলাম।এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা রাকিবুল হাসান রয়েল, মো. রনি মুন্সী, মো. রুবেল খান, স্বেচ্ছাসেবকদল নেতা রাজন মুন্সী, উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি নুর হোসেন সরদার, সহ-সভাপতি ফজলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।মিছিল চলাকালে নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।