1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংসদ আব্দুস সালাম আজাদ এর সাথে লৌহজং প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় ও ইফতার পার্টি সিরাজদিখানে ফসলি জমির মাটি কাটা বন্ধ করে দেওয়ায় মানববন্ধন টঙ্গীবাড়িতে গিয়াসউদ্দিন হালদারের আত্মার মাগফেরাতে ইফতার ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ী প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে অবস্থিত ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) প্রাঙ্গণে গতকাল ৩১ জানুয়ারি (শনিবার) দিনব্যাপী বর্ণাঢ্য চাকরি মেলা ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দক্ষ জনশক্তি তৈড়ি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই মেলায় চাকরিপ্রার্থীদের উপচে পড়া ভিড় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জাহাঙ্গীর আলম। এবারের মেলায় দেশের স্বনামধন্য মোট ৭টি কোম্পানি অংশগ্রহণ করে। মেলা চলাকালীন চাকরিপ্রার্থীরা বিভিন্ন কোম্পানির স্টলে গিয়ে তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি প্রার্থীদের সাথে কথা বলে এবং প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে। ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনারে বক্তারা বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের যোগ্য করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কারিগরি শিক্ষার প্রসারে এ ধরনের মেলা তরুণদের মাঝে নতুন আশার আলো সঞ্চার করবে।” বিশেষ অতিথি সুরাইয়া মমতাজ চাকরিপ্রার্থীদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, ইন্সটিটিউটের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও মিডিয়া কর্মীবৃন্দ। এছাড়াও টঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগণ এবং সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ মেলায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। দিনব্যাপী চলা এই আয়োজনে আগত তরুণ-তরুণীরা জানান, নিজ প্রাঙ্গণে এ ধরনের চাকরি মেলার আয়োজন তাদের ক্যারিয়ার গঠনে বড় ভূমিকা রাখবে। তারা নিয়মিত বিরতিতে এ ধরণের ক্যারিয়ার সেমিনার আয়োজনের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট