1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংসদ আব্দুস সালাম আজাদ এর সাথে লৌহজং প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় ও ইফতার পার্টি সিরাজদিখানে ফসলি জমির মাটি কাটা বন্ধ করে দেওয়ায় মানববন্ধন টঙ্গীবাড়িতে গিয়াসউদ্দিন হালদারের আত্মার মাগফেরাতে ইফতার ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় বেতকা বাজার বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিকেল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ আয়োজনস্থলে আসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক।

 

বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কেএম জহিরুল ইসলাম লেলিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজি আকবর হোসেন, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি মোতালেব খান পটু,বেতকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ আলি শিকদার, সহ সভাপতি ঢালী মোয়াজ্জেম শিকদার, বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রিগ্যান শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আকতার তৃশা, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া আকতার সুমি, সাধারণ সম্পাদিকা নাসিমা আকতার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট