1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পূর্বাশা সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাইকপাড়া টঙ্গীবাড়ীতে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ  ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জে চাকরি মেলা ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। বেতকায় বিএনপির জনসভায় জনতার ঢল উত্তেজনাপূর্ণ ফাইনালে মটুকপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন মড়ল ওয়ারিয়র্স বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ বালিগাঁও বাজারে স্বেচ্ছাসেবকদলের গণমিছিল ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারনায় বালিগাও বাজারে স্বেচ্ছাসেবকদলের বিশাল গণমিছিল

পূর্বাশা সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাইকপাড়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকায় সামাজিক সংগঠন পূর্বাশা সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার(৩ ফেব্রুয়ারী) উত্তর রায়পুরা মাঠে পাইকপাড়া বনাম খিলপাড়ার মধ্যকার উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় খিলপাড়া কে টাইব্রেকারে পরাজিত করে পাইকপাড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

খেলায় দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক লড়াই করে। নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-১ গোলে খেলা ড্র হয়। পরে টাইব্রেকারে পাইকপাড়া জয়ী হয়।

 

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মহাসিন খাঁন বাবু।

 

মোঃ রোমান খাঁন ও শামীম বেপারীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও টঙ্গিবাড়ী সরকারি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা জিএস হুমায়ূন কবির খাঁন হিমু,বেতকা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুর রউফ খাঁন,বেতকা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার তালুকদার, জাহাঙ্গীর খাঁন, হালিম বেপারী প্রমুখ।

 

 

টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকার যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করাই ছিল আয়োজকদের মূল লক্ষ্য বলে জানান পূর্বাশা সমাজ কল্যাণ সংসদের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট