1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংসদ আব্দুস সালাম আজাদ এর সাথে লৌহজং প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় ও ইফতার পার্টি সিরাজদিখানে ফসলি জমির মাটি কাটা বন্ধ করে দেওয়ায় মানববন্ধন টঙ্গীবাড়িতে গিয়াসউদ্দিন হালদারের আত্মার মাগফেরাতে ইফতার ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

সালামের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোলনের নির্বাচনী গণসংযোগ

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বালিগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

গণসংযোগে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব দফতরি, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু যর গিফারী জুয়েল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম খান বাচ্চু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরুণ দেওয়ান এবং সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা বিপ্লব বেপারী, সুজন, সোহেল মাল, আলামিন শেখ এবং ছাত্রদল নেতা রাসেল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

 

গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই। এ সময় গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট