1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন গজারিয়ায় ওয়াকফকৃত সামাজিক কবরস্থান উদ্বোধন, দোয়া ও সহযোগিতা কামনা গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে ভাইস চেয়ারম্যান পদে দৌলতুউজামান কিরন সরদার দোয়া ও সমর্থন প্রার্থী

টঙ্গীবাড়ীতে বিশিষ্ট ব্যবসায়ী মিরাজ হোসেনের নিজস্ব অর্থায়নে ৬০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও ইউনিয়নের নয়াগাও গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিরাজ হোসেনের নিজস্ব অর্থায়নে বালিগাও ইউনিয়নের প্রায় ৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও শতাধিক ব্যক্তির মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মিরাজ হোসেন এর নয়াগাও বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক।

 

এ সময় প্রতিটি পরিবারের জন্য সয়াবিন তেল, চিনি,ছোলা,ডাল,চিড়া,মুড়ি,খেজুর সহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী দেওয়া হয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মিরাজ হোসেন।

 

তিনি বলেন, “রমজান মাস আত্মসংযম ও মানবসেবার শিক্ষা দেয়। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।”

 

এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এমন কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

 

এসময় আরো উপস্থিত ছিলেন বালিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দুলাল,বালিগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ মিয়া, সাবেক সভাপতি আব্দুর রহমান খান, বালিগাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুখ খান সহ আরো অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট