1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন গজারিয়ায় ওয়াকফকৃত সামাজিক কবরস্থান উদ্বোধন, দোয়া ও সহযোগিতা কামনা গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে ভাইস চেয়ারম্যান পদে দৌলতুউজামান কিরন সরদার দোয়া ও সমর্থন প্রার্থী

পর্তুগালে মুন্সিগঞ্জ এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

নাজমুল হাসান কে আহবায়ক ও শাহাদাত শেখ কে সদস্য সচিব করে ২৩ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেছেন মুন্সিগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগাল। পর্তুগালে বসবাসরত মুন্সিগঞ্জ জেলার প্রবাসীদের সমন্বয়ে নতুন আরও একটি সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। -আরমান আহমেদ কে আহবায়ক ও সাইফুল ইসলাম কে সদস্য সচিব করে মানবিক মুন্সীগঞ্জ আহবায়ক কমিটি ঘোষণা করেছে।

 

প্রবাসে অবস্থানরত মুন্সিগঞ্জবাসীদের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও ঐক্যবদ্ধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পর্তুগাল মুন্সিগঞ্জ এসোসিয়েশন গঠন করা হয়।

এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, প্রবাসী মুন্সিগঞ্জবাসীদের একত্রিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।অন্যদিকে, মানবিক কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে গঠিত মানবিক মুন্সীগঞ্জ সংগঠনটি পর্তুগালে বসবাসরত মুন্সিগঞ্জবাসীদের যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করবে। বিশেষ করে প্রবাসে কোনো মুন্সিগঞ্জবাসীর মৃত্যু হলে মরদেহ বাংলাদেশে পাঠানোসহ মানবিক সহায়তার সব কার্যক্রম পরিচালনা করবে এই সংগঠন।

 

উভয় সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসে থেকেও নিজ জেলা ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সংগঠন দুটি সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পর্তুগালে বসবাস করা প্রবাসী বাংলাদেশীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট