আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: ২১ শে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে টঙ্গীবাড়ী উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক এর নেতৃত্বে একুশের প্রথম প্রহরে টঙ্গীবাড়ী উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের স্মরণ করেন। এ সময় তারা এক মিনিট নীরবতা পালন ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।
শ্রদ্ধা নিবেদনকালে বিএনপি নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের চেতনায় ঐক্যবদ্ধ থেকে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।