1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন গজারিয়ায় ওয়াকফকৃত সামাজিক কবরস্থান উদ্বোধন, দোয়া ও সহযোগিতা কামনা গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে ভাইস চেয়ারম্যান পদে দৌলতুউজামান কিরন সরদার দোয়া ও সমর্থন প্রার্থী

টঙ্গীবাড়ীতে ভাষা শহিদদের প্রতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রদ্ধা

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

টিটু চৌধুরী টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গীবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং উপজেলা হিন্দু মহাজোট এর পক্ষ থেকে ভাষা আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের স্মরণ করেন। এ সময় তারা একুশের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু মহাদেব গোপ, টঙ্গীবাড়ী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবু রঞ্জিত দেবনাথ, টঙ্গীবাড়ি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সাংবাদিক টিটু চৌধুরী, টঙ্গীবাড়ি ঐক্য পরিষদের কার্যকরী সদস্য নয়ন রায়, উত্তম দে, মুন্সিগঞ্জ যুব ঐক্য পরিষদ এর সহ দপ্তর সম্পাদক তাপস দাস, মুন্সিগঞ্জ যুব ঐক্য পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক খোকন রায়, টঙ্গীবাড়ী উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক রিপন ঘোষ, টঙ্গীবাড়ী উপজেলা যুব ঐক্য পরিষদ এর সদস্য সচিব সুজন দেবনাথ, টঙ্গীবাড়ি উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য বিমল পাল এবং মুন্সীগঞ্জ জেলা যুব মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন দেবনাথ সহ টঙ্গীবাড়ী থানার পূজা উদযাপন পরিষদ ও ঐক্য পরিষদ এবং মহাজোটের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট