1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন গজারিয়ায় ওয়াকফকৃত সামাজিক কবরস্থান উদ্বোধন, দোয়া ও সহযোগিতা কামনা গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে ভাইস চেয়ারম্যান পদে দৌলতুউজামান কিরন সরদার দোয়া ও সমর্থন প্রার্থী

টঙ্গীবাড়ীতে বারাকা ফাউন্ডেশনের উদ্যোগে স্বল্পমূল্যে ইফতার বাজার

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজারের আয়োজন করেছে বারাকা ফাউন্ডেশন। এই বাজারে সাধারণ মানুষের জন্য ন্যায্য ও সহনীয় দামে বিভিন্ন ইফতার সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হয়।

 

সোমবার (২৩ফেব্রুয়ারী) উপজেলা শিশুপার্ক মাঠে সকাল ১০ টায় এই বাজারের কার্যক্রম শুরু হয়।

 

যেখানে প্রতি কেজি ছোলা বুট বাজারে বিক্রি হয় ৮০ টাকা সেখানে তারা বিক্রি করেন ৬০ টাকায়। তেমনি ৪০ টাকার পিয়াজ ২৫ টাকায়, ৩০০ টাকার খেজুর ২০০ টাকা, ৯০ টাকার মুড়ি ৮০ টাকা, ৯৮ টাকার চিনি ৮০ টাকা ও ১৯৫ টাকা লিটারের সয়াবিন তেল বিক্রি হয় ১৭০ টাকায়।

 

এতে করে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

 

বারাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাসজুড়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট