1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন গজারিয়ায় ওয়াকফকৃত সামাজিক কবরস্থান উদ্বোধন, দোয়া ও সহযোগিতা কামনা গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে ভাইস চেয়ারম্যান পদে দৌলতুউজামান কিরন সরদার দোয়া ও সমর্থন প্রার্থী

টঙ্গীবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সভা

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি:
ছাত্রদল নেতা মাহবুব মল্লিক ও তানভীর মল্লিকের বিরুদ্ধে জমি দখলের মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানোর প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। প্রতিবাদ সভায় ছাত্রদল নেতা মাহবুব মল্লিক ও তানভীর মল্লিক বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব অভিযোগের কোনো সত্যতা নেই বলে তারা দাবি করেন।

তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে সম্মানহানি করা অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

প্রতিবাদ সভা থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা আর না ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট