আমি স্বপন হাওলাদার। পিতাঃ জব্বর হাওলাদার, সাং নশংকর, থানা টঙ্গগীবাড়ী, জেলা মুন্সীগঞ্জ। আমাকে জড়িয়ে গত ২৩ ফেব্রুয়ারী সোমবার জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত "আনসার সদস্যদের ভাতার টাকা আত্মসাৎ ” শিরোনামের সংবাদটি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও একপেশে। সংবাদ প্রকাশের আগে আমাদের বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।উক্ত সংবাদের তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে সংবাদটি সংশোধন ও প্রতিবাদ প্রকাশের দাবি জানাচ্ছি।