1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন গজারিয়ায় ওয়াকফকৃত সামাজিক কবরস্থান উদ্বোধন, দোয়া ও সহযোগিতা কামনা গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে ভাইস চেয়ারম্যান পদে দৌলতুউজামান কিরন সরদার দোয়া ও সমর্থন প্রার্থী

গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তাৎক্ষণিক সহায়তা পৌঁছে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে প্রশাসন।

বুধবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান-এর পক্ষ থেকে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সচিব ফিরোজ আহমেদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সহায়তার অংশ হিসেবে ৬ প্যাকেট শুকনো খাবার, ৯টি কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়লেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে তারা প্রাথমিক সহায়তা পেয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় পরবর্তী সহায়তার বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকতে উপজেলা প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানান।

এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট