
টিটু চৌধুরী টঙ্গীবাড়ী প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি শিশু পার্কের মঞ্চে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “The Revolutionary Club House Munshiganj” এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মিলনমেলায় পরিণত হয় পার্ক প্রাঙ্গণ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য আরাফাত শেখ ফয়সাল, তাওহীদ, আজিম, মুজাহিদ, সাব্বির, জুনায়েদ, অভি, মারুফ, ইশতিয়াকসহ আরও অনেকে। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, দোয়া ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য। সংগঠনটি শহীদ ওসমান হাদির আদর্শকে ধারণ করে সামাজিক উন্নয়ন, স্বেচ্ছাসেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসের শিক্ষাকে ধারণ করে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি ভবিষ্যতে রক্তদান কর্মসূচি, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ এবং শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও তুলে ধরা হয়।
শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।