আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রমজানের পবিত্রতা ও সহমর্মিতার শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার দিনব্যাপী টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও, হাসাইল ও কামারখাড়া ইউনিয়নের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো মুড়ি, ছোলা,এংকার ডাল, মুশুরি ডাল,পিয়াজ,চিনি,সয়াবিন তেল,খেজুর,বেশন,লবনস সহ রোজাদারদের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য।
সংগঠনের সদস্য রায়হান বেপারী জানান, ২০২৩ সাল থেকে আল-ইনসাফ যুব সংগঠন ধারাবাহিকভাবে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন মুফতি নাহিদ ইসলাম, নজরুল ইসলাম, রিজওয়ান, নাঈম, মনির, জুয়েল, সজিব, আসিফ, জিহাদ, শরিফ, নিরব, জয়, রাতুল, সিজানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।