1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন গজারিয়ায় ওয়াকফকৃত সামাজিক কবরস্থান উদ্বোধন, দোয়া ও সহযোগিতা কামনা গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে ভাইস চেয়ারম্যান পদে দৌলতুউজামান কিরন সরদার দোয়া ও সমর্থন প্রার্থী

শ্রীনগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র,গুলি ও মাদক উদ্ধার 

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিকাশ গ্যাংয়ের লিডারের বাড়ি থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মাওয়া আর্মি ক্যাম্প নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী শ্রীনগর উপজেলার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বিকাশের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় একটি দেশীয় শুটার গান, চার রাউন্ড শুটারগানের অ্যামোনিশন, ২২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

সেনাবাহিনী জানায়, বিকাশ শ্রীনগর উপজেলার একটি চিহ্নিত গ্যাংয়ের নেতা এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে অভিযানের সময় তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

 

উদ্ধারকৃত অস্ত্র ও মাদক আইনগত প্রক্রিয়ার জন্য শ্রীনগর থানা পুলিশ–এর কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সেনাবাহিনী জানিয়েছে, মুন্সিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সন্দেহজনক যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট