মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে—যেখানে ধনী-দরিদ্রের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
৬ মার্চ শনিবার বিকাল ৫টায় মুন্সীগঞ্জ শহরের কাচারি সংলগ্ন রয়েল পার্টি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ পৌর জামায়াতের আমির এইচ. এম. বায়েজীদ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আ. জ. ম. রহুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটওয়ারী, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মুহাম্মদ সুজন শরীফ এবং জেলা জামায়াতের সেক্রেটারি এ. কে. এম. ফখরুদ্দিন রাজি।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ বাইজীদ বোস্তামী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য মো. আক্তার হোসেন, আরশাদ আলী ঢালী, মাওলানা এ. কে. এম. আবু ইউসুফ, এনসিপির মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল আলিম, লেবার পার্টির জেলা সেক্রেটারি, মুন্সিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রিফাত হোসেন ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর ফোরামের মুন্সীগঞ্জ জেলা সভাপতি ডা. সাখাওয়াত হোসেন এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপনসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মাহে রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।