মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব
টিটু চৌধুরী মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় এই আয়োজনকে ঘিরে ভক্ত-অনুসারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
ধামারন মন্দির কমিটির আয়োজনে বুধবার সকালে পূজা-অর্চনা ও শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে ভক্তিমূলক পরিবেশে শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুন্সীগঞ্জ জেলার সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন কে-শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান শিকদার, সাধারণ সম্পাদক মহসিন বেপারী, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিরকাদিম পৌর সভার সাধারণ সম্পাদক শ্রী সুমন পাল, টঙ্গীবাড়ী উপজেলা হিন্দু মহাজোট এর সভাপতি শ্যামল মন্ডল সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আব্দুস সালাম আজাদ বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের অন্যতম বড় শক্তি। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করবে এটাই আমাদের প্রত্যাশা।