তরুণদের সম্মিলিত উদ্যোগে ‘এক পরিচয়ে বহু মানুষ’—এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জে যাত্রা শুরু করল নতুন সামাজিক সংগঠন “সহসত্তা”। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৩টায় মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকার নিউমার্কেট বিল্ডিংয়ের ৫ম তলায় আহ্বায়ক কমিটির এক সভায় সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে আদনান হোসেন সভাপতি এবং মোঃ আবিদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
২১ সদস্য বিশিষ্ট কমিটি অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: কাজী রিয়াদ, মোঃ আশরাফুজ্জামান অভি ও নাহিদ হাসান। যুগ্ম-সম্পাদক: টুটুল মজুমদার,সাংগঠনিক সম্পাদক: ওমর সান লিমন,
দপ্তর সম্পাদক: মোঃ নিঝুম খন্দকার,
প্রচার সম্পাদক: তায়াশুক আবদীন আলফি,
কোষাধ্যক্ষ: মাহফুজুর রহমান মঈন,
সম্পাদকীয় পদ: মোঃ ইউসুফ আপন (আইটি), সৃজন শাহরিয়ার অর্ণব (সমাজসেবা), মাহমুদ হাসান তালুকদার (কর্মসংস্থান), মোঃ আরাফাত আহমেদ (ক্রীড়া), ঋত্বিক দাস (সাহিত্য ও সাংস্কৃতিক), ফাহাদ বিন বাশার (দুর্যোগ ও ব্যবস্থাপনা) এবং হাসিব হাসান (আন্তর্জাতিক বিষয়ক)।
কার্যকরী সদস্য: ইন্দ্রজিৎ সাহা বাপ্পি, মিনহাজুল ইসলাম, মাহমুদুল হাসান সিফাত ও সিয়াম আহমেদ।
প্রথম কর্মসূচি ঘোষণা
কমিটি গঠনের পরপরই ‘সহসত্তা’ তাদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নবগঠিত এই কার্যকরী কমিটি।
সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তারা মুন্সিগঞ্জের সকল স্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।