1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানে ফসলি জমির মাটি কাটা বন্ধ করে দেওয়ায় মানববন্ধন টঙ্গীবাড়িতে গিয়াসউদ্দিন হালদারের আত্মার মাগফেরাতে ইফতার ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন “সহসত্তা’র” আত্মপ্রকাশ সভাপতি আদনান সম্পাদক আবিদ মুন্সীগঞ্জে দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, রাধাগোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  টঙ্গীবাড়ী উপজেলার হাট-বাজারসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র বাক্স উন্মুক্তকরণ সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও পথসভা দাদীকে হ*ত্যা করে নাতনীকে ধ*র্ষ*ন টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

টঙ্গীবাড়িতে গিয়াসউদ্দিন হালদারের আত্মার মাগফেরাতে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়িতে গিয়াসউদ্দিন হালদারের আত্মার মাগফেরাতে ইফতার ও দোয়া মাহফিল

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মরহুম গিয়াসউদ্দিন হালদারের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল কবরস্থান সংলগ্ন মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুজিবুর রহমান সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ খান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অনিক হালদারের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, জেলা যুবদল নেতা বশির আহমেদ ও তুষার আহমেদ, দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজুল ইসলাম, কৃষকদল নেতা মিজান খান, যুবদল নেতা লিখন খানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।ইফতারের পূর্বে মরহুম গিয়াসউদ্দিন হালদারের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বিশেষ দোয়া মোনাজাত করেন আল্লামা মুফতি হাফিজুদ্দিন পীর সাহেব দিঘিরপাড়। অনুষ্ঠানে প্রায় ৩ হাজারেরও অধিক রোজাদার ও এলাকাবাসী অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট