1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে গুলি, আহত ১৩; অস্ত্রসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে বেস্ট ফ্রেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন  গজারিয়ায় বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করলেন এমপি কামরুজ্জামান রতন গজারিয়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিগাওয়ে সাকুরা ফিলিং স্টেশনে তেল সংকট ; প্রশাসনের অভিযান টঙ্গীবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংসদ আব্দুস সালাম আজাদ এর সাথে লৌহজং প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় ও ইফতার পার্টি সিরাজদিখানে ফসলি জমির মাটি কাটা বন্ধ করে দেওয়ায় মানববন্ধন

টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ

 

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ করেছেন রাকিব মাল নামে এক ফল ব্যবসায়ী। জমি–সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ তাকে এভাবে ফাঁসিয়েছে বলে দাবি করেছেন তিনি।

 

সোমবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজার এলাকায় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন রাকিব মাল। রাকিব পূর্ব আলদি গ্রামের শামসুল মালের ছেলে।

 

রাকিব মাল বলেন, সামসুদ্দিন হালদার (ইউপি সদস্য) নামে এক ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে সামসুদ্দিন তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

 

তিনি জানান, এসব কারণে তিনি মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন। একদিন সকাল ১০টার দিকে হঠাৎ বাসার কলিং বেল বাজলে দরজা খুলতেই কয়েকজন ব্যক্তি জোর করে ঘরে ঢুকে পড়েন। তাদের সঙ্গে দুইজন নারীও ছিলেন। ওই নারীদের একজন তার প্রতিপক্ষ সামসুদ্দিন হালদারের মেয়ে তামান্না বলে দাবি করেন তিনি। এবং অন্যান্য ব্যক্তিরা হলেন হুযাইফা, নয়ন, জসেদ। এছাড়াও অপরিচিত কয়েকজন ছিলেন।

 

রাকিবের অভিযোগ, ঘরে ঢুকেই তারা তাকে অস্ত্রের মুখে ভয় দেখান এবং বিভিন্ন ভিডিও ধারণ করতে থাকেন। পরে তাকে অনৈতিক পরিস্থিতিতে জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরিস্থিতির ভয়ে তিনি তাদের ৫৫ হাজার টাকা দেন। এ সময় তার কাছ থেকে চার আনার একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

 

রাকিব আরও বলেন, তাকে ফাঁসানো ব্যক্তিদের মধ্যে থাকা নয়ন সেদিনের পরিকল্পিত ঘটনার কথা স্বীকার করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট