
মুন্সীগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বেস্ট ফ্রেন্ড ফাউন্ডেশন।
গত বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সংগঠনটির উদ্যোগে এলাকার ১০০টি অসহায় পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি, ১ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি খেজুর ও ট্যাং।
এসময় উপস্থিত ছিলেন বেস্ট ফ্রেন্ড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার রাকিব, শুভ গান্ধী, মেহেদী মিরাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সৌদি আরব থেকে সংগঠনের সভাপতি সোহাগ সরদার মুঠোফোনে জানান, বেস্ট ফ্রেন্ড ফাউন্ডেশন সমাজের উন্নয়নমূলক কার্যক্রমে সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সংগঠনটি ২০২০ সালের করোনাকাল থেকে শুরু করে গত ছয় বছর ধরে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে