1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে গুলি, আহত ১৩; অস্ত্রসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে বেস্ট ফ্রেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন  গজারিয়ায় বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করলেন এমপি কামরুজ্জামান রতন গজারিয়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিগাওয়ে সাকুরা ফিলিং স্টেশনে তেল সংকট ; প্রশাসনের অভিযান টঙ্গীবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংসদ আব্দুস সালাম আজাদ এর সাথে লৌহজং প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় ও ইফতার পার্টি সিরাজদিখানে ফসলি জমির মাটি কাটা বন্ধ করে দেওয়ায় মানববন্ধন

বালিগাওয়ে সাকুরা ফিলিং স্টেশনে তেল সংকট ; প্রশাসনের অভিযান

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের সংকটের মধ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও এলাকায় অবস্থিত সাকুরা ফিলিং স্টেশন পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।

সরকারি নির্দেশনা অনুযায়ী তেল বিক্রয় কার্যক্রম তদারকির অংশ হিসেবে রবিবার এ পরিদর্শন করা হয়।

রবিবার বিকালে পাম্পটি পরিদর্শন করেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসীফ। এ সময় টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি টিমও উপস্থিত ছিল।

পরিদর্শনকালে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সহনশীলতা বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

এ সময় পাম্প কর্তৃপক্ষ জানায়, সোমবার সকালে নতুন করে জ্বালানি তেলের সরবরাহ আসবে বলে জানাগেছে। তেল পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী বিক্রয় কার্যক্রম শুরু করা হবে বলেও তারা আশ্বস্ত করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট