1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে গুলি, আহত ১৩; অস্ত্রসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে বেস্ট ফ্রেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন  গজারিয়ায় বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করলেন এমপি কামরুজ্জামান রতন গজারিয়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:

”দুর্যোগ পারস্তুতিতে লড়বো তারুন্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

 

র‍্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মরতুজা এহসান,মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা,পল্লি বিদ্যুৎ এর ডি জি এম আব্দুস সালাম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির,উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশীদ,ফায়ার সার্ভিস অফিসার আতিকুর রহমান,বালিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল, উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান আবু বক্কর শেখ সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং দুর্যোগ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

সভায় দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়া, নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট