1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে গুলি, আহত ১৩; অস্ত্রসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে বেস্ট ফ্রেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন  গজারিয়ায় বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করলেন এমপি কামরুজ্জামান রতন গজারিয়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিগাওয়ে সাকুরা ফিলিং স্টেশনে তেল সংকট ; প্রশাসনের অভিযান টঙ্গীবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: টঙ্গীবাড়ী বাজারে দুধের বাজার মনিটরিং করা হয়েছে। মঙ্গলবার (১০মার্চ) উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ এর নির্দেশনায় বাজার তদারকির অংশ হিসেবে দুধ বাজার, গরুর গোশতের দোকান ও ফলের দোকানে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

 

অভিযানটি পরিচালনা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন।

 

মনিটরিং চলাকালে দুধে ভেজাল আছে কি না তা পরীক্ষা করা হয় এবং বাজারমূল্য যাচাই করা হয়। বর্তমানে বাজারে প্রতি কেজি দুধ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

 

দুধ বিক্রেতা মোবারক শেখ বলেন, অনেক সময় আমাদের ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে দুধ বিক্রি করতে হয়। গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে কৃষকরা দুধ উৎপাদনে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

 

ক্রেতা লুৎফর বলেন, তিনি নিয়মিত ১ কেজি দুধ ক্রয় করেন। তবে রমজান মাসে ২ কেজি ক্রয় করেন। এখানে সাধারণত ৭০ থেকে ৮০ টাকায় দুধ বিক্রি হয়। রমজান মাসে চাহিদা বেশি থাকায় বর্তমানে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

 

গোখাদ্য বিক্রেতা আনোয়ার হোসেন বেপাড়ী বলেন, রমজান মাস শুরুর আগেই গোখাদ্যের দাম বাড়তে থাকে এবং কোরবানির ঈদের পর তা কিছুটা কমে। এ কারণে খামারিরাও দুধ তুলনামূলক বেশি দামে বিক্রি করেন।

 

এ সময় মনিটরিংকালে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী আনসার ও ভিডিপি আড়িয়ল ইউনিয়ন দলনেতা অনিক শেখ, দৈনিক জনতার খবর টঙ্গীবাড়ী প্রতিনিধি হাবিবুর রহমানসহ ক্রেতা-বিক্রেতাবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট