1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে গুলি, আহত ১৩; অস্ত্রসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে বেস্ট ফ্রেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন  গজারিয়ায় বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করলেন এমপি কামরুজ্জামান রতন গজারিয়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় মাছের আড়তে অভিযান চালিয়ে প্রায় ১৩০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।মঙ্গলবার (১০ মার্চ) সকালে টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় মাছের আড়তে অ
এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা।

এসময় আড়তের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা প্রায় ১৩০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানের সময় উপস্থিত কর্মকর্তারা জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আড়তদার ও ব্যবসায়ীদের সতর্ক করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তারা নিগার সুলতানা বলেন, প্রতি বছর ইলিশের উৎপাদন বাড়াতে নির্দিষ্ট সময় পর্যন্ত জাটকা ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী অধিক লাভের আশায় আইন অমান্য করে জাটকা আহরণ ও বিক্রির চেষ্টা করছে। এসব কার্যক্রম বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযান শেষে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

স্থানীয় এলাকাবাসী জনান, জাটকা সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের জীবনমান উন্নত হবে।

অভিযানে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট