1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ১৩০ কেজি জাটকা জব্দ টঙ্গীবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে গুলি, আহত ১৩; অস্ত্রসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ফায়ার সার্ভিসের মহড়া

মুন্সীগঞ্জ প্রতিনিধি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে অগ্নিনির্বাপন, উদ্ধার, ভূমিকম্প মোকাবিলা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে মুন্সীগঞ্জ জেলা কালেক্টরেট মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, ভূমিকম্পের সময় করণীয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন কৌশল বাস্তব অনুশীলনের মাধ্যমে প্রদর্শন করেন। এতে উপস্থিত জনসাধারণ দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকা, প্রয়োজনীয় জ্ঞান অর্জন এবং আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, এবারের দিবসের প্রতিপাদ্য ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’। এ প্রতিপাদ্য সামনে রেখে তরুণ সমাজসহ সবাইকে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রেডক্রিসেন্টের সদস্য, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট