1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে দুধ বাজারে মনিটরিং মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ফল ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ টঙ্গীবাড়িতে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জের শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে গুলি, আহত ১৩; অস্ত্রসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে বেস্ট ফ্রেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন  গজারিয়ায় বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করলেন এমপি কামরুজ্জামান রতন গজারিয়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিগাওয়ে সাকুরা ফিলিং স্টেশনে তেল সংকট ; প্রশাসনের অভিযান টঙ্গীবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাসায় নেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা আলাউদ্দিন ফরাজী (৭০) মুন্সীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার মেয়ের জামাই নিয়াজ মন্ডল (৩৪) দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে নির্মাণকাজের ঠিকাদার হিসেবে কাজ করে আসছেন।

গত ৫ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার একটি নির্মাণাধীন স্থাপনার পাশে কাজ করার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি নিয়াজ মন্ডলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন ৮ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে নিয়াজ মন্ডল বাড়ির সামনে পৌঁছালে পূর্বের চাঁদা দাবির জেরে কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

হামলায় নিয়াজ মন্ডলের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এছাড়া হামলার সময় তার কাছে থাকা নগদ প্রায় ৪৫ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত নিয়াজ মন্ডলকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মুন্সীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট